শুক্রবার, ৬ মার্চ, ২০২৬,
২১ ফাল্গুন, ১৪৩২, ১৬ রমজান, ১৪৪৭

সর্বশেষ প্রকাশিত

Copyright © 2025. All Right Reserved.

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু নেই, নতুন শনাক্ত ৫০৬

Share It:

নিজস্ব প্রতিবেদক
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কোনো মৃত্যু হয়নি। এই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৬ জন নতুন রোগী।

করোনার টিকা নয়, পরিবেশ দূষণের কারণে বাড়ছে অ্যালার্জিকরোনার টিকা নয়, পরিবেশ দূষণের কারণে বাড়ছে অ্যালার্জি
শুক্রবার (৩১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরে মশাবাহিত রোগে মোট মৃত্যু ২৭৮ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ৬৯,৮৬২ জন।

নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৫৩ জন, চট্টগ্রাম বিভাগে ৯১ জন, ঢাকা বিভাগে ২১৩ জন, ঢাকা উত্তর সিটিতে ১০৪ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১৬ জন এবং ময়মনসিংহ বিভাগে ২৫ জন রোগী রয়েছে।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ৫৬৮ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, যার ফলে চলতি বছরে মোট ছাড়পত্র পেয়েছেন ৬৬,৮০২ জন।

ট্যাগস :

আরও পড়ুন

সর্বশেষ প্রকাশিত

ইউটিউবে সাবস্ক্রাইব করুন

সম্পাদক: নূরুল আসাদ
প্রকাশক: নাঈম আহমেদ

Copyright © 2025. All Right Reserved.