শুক্রবার, ৬ মার্চ, ২০২৬,
২১ ফাল্গুন, ১৪৩২, ১৬ রমজান, ১৪৪৭

সর্বশেষ প্রকাশিত

Copyright © 2025. All Right Reserved.

নভেম্বরে এসিসির নতুন টুর্নামেন্টে লড়বে বাংলাদেশ

Share It:

ক্রীড়া প্রতিবেদক
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ঘোষণা করেছে তরুণ ক্রিকেটারদের জন্য নতুন প্রতিযোগিতা ‘এশিয়া কাপ রাইজিং স্টার্স’। আসন্ন ১৪ নভেম্বর কাতারে শুরু হবে এই টুর্নামেন্ট, যেখানে অংশ নেবে মোট আটটি দেশ। লক্ষ্য একটাই-এশিয়ার উদীয়মান ক্রিকেটারদের আন্তর্জাতিক মানের অভিজ্ঞতা দেওয়া।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান নিজেদের ‘এ’ দল নিয়ে অংশ নিচ্ছে এই আসরে। অন্যদিকে হংকং, ওমান ও সংযুক্ত আরব আমিরাত অংশ নেবে তাদের মূল দল নিয়ে। দলবিন্যাস করা হয়েছে একেবারে জাতীয় দলের সাম্প্রতিক এশিয়া কাপের ধাঁচে।

‘এ’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপে আছে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান-যেখানে ভারত-পাকিস্তান দ্বৈরথের উত্তেজনা ছড়িয়ে পড়বে নতুন প্রজন্মের মধ্যেও।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি হবে ১৪ নভেম্বর পাকিস্তান ও ওমানের মধ্যে, বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩০ মিনিটে। পরদিনই মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল, প্রতিপক্ষ হংকং। ম্যাচটি শুরু হবে ১৫ নভেম্বর দুপুর ১২টা ৩০ মিনিটে। এরপর ১৭ নভেম্বর আফগানিস্তান ও ১৯ নভেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে লিটন দাসের দল। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

গ্রুপ পর্ব শেষে সেরা চার দল খেলবে সেমিফাইনালে। ২১ নভেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে হবে প্রথম সেমিফাইনাল, আর একই দিনে রাত ৮টা ৩০ মিনিটে দ্বিতীয়টি। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ নভেম্বর, যেখানে নির্ধারিত হবে প্রথমবারের মতো ‘এশিয়া কাপ রাইজিং স্টার্স’-এর চ্যাম্পিয়ন দল।

সম্পূর্ণ টুর্নামেন্টের আসর বসবে কাতারে, এবং সব ম্যাচই হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। এসিসি জানিয়েছে, এই প্রতিযোগিতা হবে ভবিষ্যতের আন্তর্জাতিক তারকা গড়ার অন্যতম প্ল্যাটফর্ম।

ট্যাগস :

আরও পড়ুন

সর্বশেষ প্রকাশিত

ইউটিউবে সাবস্ক্রাইব করুন

সম্পাদক: নূরুল আসাদ
প্রকাশক: নাঈম আহমেদ

Copyright © 2025. All Right Reserved.