সোমবার, ২৪ আগস্ট, ২০২৬,
৯ ভাদ্র, ১৪৩৩, ১০ রবিউল আউয়াল, ১৪৪৮

সর্বশেষ প্রকাশিত

Copyright © 2025. All Right Reserved.

ইকো সিটিতে বৃক্ষরোপণ করলো পুষ্পধারা প্রপার্টিজ

Share It:

নিজস্ব প্রতিবেদক

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুষ্প ইকো সিটিতে বৃক্ষরোপণ করেছে পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেড।

শুক্রবার দুপুরে প্রতিষ্ঠানটির আবাসন প্রকল্পে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন পুষ্পধারা প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মুহাম্মদ মনিরুজ্জামান।

মনিরুজ্জামান বলেন, “আমরা পরিবেশবান্ধব আবাসন প্রকল্প বাস্তবায়ন করতে চাই। আমরা পুষ্প ইকো সিটিতে এ বছর ১০ হাজার বৃক্ষ রোপণ করতে চাই। আজকে তার উদ্বোধন করা হলো।”

পুষ্পধারার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ আলীনূর ইসলাম বলেন, “পুষ্পধারা প্রতিবছর বৃক্ষরোপণ করে থাকে। দেশের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে আমরা এই মৌসুমে বিনামূল্যে ফলজ ও বনজ গাছের চারা বিতরণের সিদ্ধান্ত নিয়েছি।”

প্রতিষ্ঠানটির পরিচালক (ফাইন্যান্স) মঈন উদ্দিন খান বলেন, “বৃক্ষ প্রাণবৈচিত্র্যকে টিকিয়ে রাখবে। তাই মানুষের প্রয়োজনে সবুজ প্রকৃতি টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ করা প্রয়োজন।”

পুষ্পধারার সেলস অ্যান্ড মার্কেটিং পরিচালক হাসিবুল হক মামুন বলেন, “আমাদের প্রকল্পে সবুজের সমারোহ থাকবে। আমরা চাই প্রকল্পের অব্যহৃত জায়গায় বৃক্ষরোপণ করতে। আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে।”

বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যের মধ্যে আরও পুষ্পধারার পরিচালক (ক্রয়) মো. এনামুল হক, পরিচালক আলী রেজা, পরিচালক আতিকুর রহমান মিন্টু, পরিচালক মিলন আহমেদ ও নির্বাহী পরিচালক আবু বকর সিদ্দিকসহ অন্যরা।

ট্যাগস :

আরও পড়ুন

সর্বশেষ প্রকাশিত

ইউটিউবে সাবস্ক্রাইব করুন

সম্পাদক: নূরুল আসাদ
প্রকাশক: নাঈম আহমেদ

Copyright © 2025. All Right Reserved.