শুক্রবার, ৬ মার্চ, ২০২৬,
২১ ফাল্গুন, ১৪৩২, ১৬ রমজান, ১৪৪৭

সর্বশেষ প্রকাশিত

Copyright © 2025. All Right Reserved.

এবার ল্যাপটপের পাওয়ার ব্যাংক নিয়ে এলো রেসি

Share It:

নাগরিকপোস্ট ডেস্ক
মোবাইল একসেসরিজের জনপ্রিয় ব্র্যান্ড রেসির সবচেয়ে শক্তিশালী পাওয়ার ব্যাংক (আরপিবি-পি৭২) এসেছে দেশের বাজারে। ২০ হাজার মিলি-অ্যাম্পিয়ার ক্যাপাসিটির এই ডিভাইসটি ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। সেই সঙ্গে এতে রয়েছে ৭০ সেন্টিমিটার রিট্র্যাকটেবল টাইপ-সি ক্যাবলের সুবিধা।

এটিতে টাইপ-সি তারযুক্ত চার্জিং সাপোর্ট রয়েছে, যা দিয়ে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেটসহ অন্যান্য ডিভাইসগুলোকে দ্রুত চার্জ করা যাবে। বিশেষ করে, রিট্র্যাকটেবল ক্যাববলের কারণে ক্যাবলের জটিলতা এড়ানো যায় ফলে এটি করা সহজ।

এই পাওয়ার ব্যাংকটি একাধিক ডিভাইসকে একসঙ্গে চার্জ করতে পারে। এটি ওভার চার্জ, ওভার ভোল্টেজ প্রোটেকশনের মতো নিরাপত্তা বৈশিষ্ট্যও আছে এতে।

টেকটাইমের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত বলেন, বর্তমানে মোবাইল ইউজারদের মধ্যে হাই ক্যাপাসিটি পাওয়ার ব্যাংকের চাহিদা বেড়েছে, বিশেষ করে লং লাস্টিং ব্যাটারি লাইফের কারণে। রেসির এই নতুন মডেলটি প্রতিযোগী ব্র্যান্ডগুলোর তুলনায় উচ্চতর গতির চার্জিং নিশ্চিত করে।

রেসি ব্র্যান্ডের পাওয়ার ব্যাংক লাইনআপে আরও বিভিন্ন মডেল রয়েছে, যা বিভিন্ন ক্যাপাসিটি এবং ফিচার সমৃদ্ধ। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য ১০ হাজার এমএএইচ ক্যাসিটির আরপিবি-পি৪৮, আরপিবি-পি৬৭ এগুলো ২২.৫ ওয়াট ফাস্ট চার্জিং সাথে সংযুক্ত ক্যাবল সমৃদ্ধ। এগুলো হালকা ও কমপ্যাক্ট যা দৈনন্দিন ব্যবহারের জন্য বেশ উপযুক্ত। গ্রাহকদের চাহিদা অনুযায়ী বেশিরভাগ রেসি ব্রান্ডের পাওয়ার ব্যাংকগুলোতে ডুয়াল আউটপুট, মাল্টি-পোর্ট চার্জিং সুবিধা নিয়ে ডিজাইন করা হয়েছে।

মডেলগুলো রেসিবিডি.কম এবং অন্যান্য অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে। সম্প্রতি মডেলগুলোর সঙ্গে চলছে ডিসকাউন্ট অফার। ব্যবহারকারীরা কেনার আগে অফিসিয়াল সাইট চেক করে নির্দিষ্ট স্পেসিফিকেশন যাচাই করতে পারেন।

ট্যাগস :

আরও পড়ুন

সর্বশেষ প্রকাশিত

ইউটিউবে সাবস্ক্রাইব করুন

সম্পাদক: নূরুল আসাদ
প্রকাশক: নাঈম আহমেদ

Copyright © 2025. All Right Reserved.