শুক্রবার, ৬ মার্চ, ২০২৬,
২১ ফাল্গুন, ১৪৩২, ১৬ রমজান, ১৪৪৭

সর্বশেষ প্রকাশিত

Copyright © 2025. All Right Reserved.

পাবনা-১ ও ২ আসনে নির্বাচন স্থগিত

Share It:

নিজস্ব প্রতিবেদক
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

এর আগে গত ৫ জানুয়ারি আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও একজন প্রার্থীর করা আবেদনের শুনানির পর এই আদেশ দেয়। বিষয়টি ছিল গত ২৪ ডিসেম্বর ইসি প্রকাশিত সংশোধিত গেজেটের পাবনা-১ ও ২ আসনের সীমানা নিয়ে।

পাবনা-১ ও ২ আসনের সাংবিধানিক সীমানা নিয়ে বিতর্ক চলছিল গত বছরের সেপ্টেম্বর থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন ৪ সেপ্টেম্বর চূড়ান্ত গেজেট প্রকাশ করে। তাতে সাঁথিয়া উপজেলার পুরো এলাকা পাবনা-১ আসনের অন্তর্ভুক্ত করা হয় এবং সুজানগর ও বেড়া উপজেলার বিভিন্ন এলাকা মিলিয়ে পাবনা-২ আসন নির্ধারণ করা হয়।

বৈধতা নিয়ে বেড়া উপজেলার বাসিন্দা জহিরুল ইসলাম এবং সাঁথিয়া উপজেলার আবু সাঈদ হাইকোর্টে রিট আবেদন করলে প্রথম শুনানি শেষে ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রুল দেন। চূড়ান্ত শুনানিতে হাইকোর্ট রুলকে যথাযথ ঘোষণা করে ১৮ ডিসেম্বর রায় দেন। এতে পাবনা-১ ও ২ আসনের গেজেটের সংশোধিত অংশ আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয় এবং কমিশনকে ২৪ ঘণ্টার মধ্যে আসন পুনর্বিন্যাস করে গেজেট প্রকাশের নির্দেশ দেয়া হয়।

এরপর ২৪ ডিসেম্বর সংশোধিত গেজেট প্রকাশিত হলে পাবনা-১ আসনে সাঁথিয়া উপজেলা, বেড়া পৌরসভা ও বেড়া উপজেলার চারটি ইউনিয়ন (হাটুরিয়া নাকালিয়া, নতুন ভারেংগা, চাকলা ও কৈটোলা) অন্তর্ভুক্ত হয়। পাবনা-২ আসনে পড়ে বেড়া উপজেলার বাকি পাঁচটি ইউনিয়ন ও পুরো সুজানগর উপজেলা।

ট্যাগস :

আরও পড়ুন

সর্বশেষ প্রকাশিত

ইউটিউবে সাবস্ক্রাইব করুন

সম্পাদক: নূরুল আসাদ
প্রকাশক: নাঈম আহমেদ

Copyright © 2025. All Right Reserved.