শুক্রবার, ৬ মার্চ, ২০২৬,
২১ ফাল্গুন, ১৪৩২, ১৬ রমজান, ১৪৪৭

সর্বশেষ প্রকাশিত

Copyright © 2025. All Right Reserved.

এককভাবে নির্বাচন করবে গণঅধিকার পরিষদ

Share It:

নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে গণঅধিকার পরিষদ। শনিবার রাজধানীর বাড্ডায় এলেন কমিউনিটি সেন্টারে দলটির এক গুরুত্বপূর্ণ সভায় এমন সিদ্ধান্ত হয়। গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, সভায় আগামী নির্বাচনে সারা দেশে এককভাবে ট্রাক প্রতীকে নির্বাচন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া গণহত্যাকারীদের দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। শাকিল উজ্জামান বলেন, গণঅধিকার পরিষদের আয়োজনে আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় অবস্থান ও প্রার্থী চূড়ান্তকরণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

ট্যাগস :

আরও পড়ুন

সর্বশেষ প্রকাশিত

ইউটিউবে সাবস্ক্রাইব করুন

সম্পাদক: নূরুল আসাদ
প্রকাশক: নাঈম আহমেদ

Copyright © 2025. All Right Reserved.