শুক্রবার, ৬ মার্চ, ২০২৬,
২১ ফাল্গুন, ১৪৩২, ১৬ রমজান, ১৪৪৭

সর্বশেষ প্রকাশিত

Copyright © 2025. All Right Reserved.

ইসির ২৩ কর্মকর্তাকে বদলি

Share It:

নিজস্ব প্রতিবেদক
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩ জন মাঠ পর্যায়ের কর্মকর্তাকে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ১৬ পর্যবেক্ষক সংস্থার বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তিনতুন ১৬ পর্যবেক্ষক সংস্থার বিষয়ে ইসির গণবিজ্ঞপ্তি শনিবার (৮ নভেম্বর) ইসির সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে ইসির জনবল ব্যবস্থাপনা শাখা।

প্রজ্ঞাপন অনুযায়ী ২১ জন নির্বাচন কর্মকর্তা, দুজন উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ মোট ২৩ কর্মকর্তাকে দেশের বিভিন্ন উপজেলায় বদলি করা হয়েছে। এ বদলি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে এবং জনস্বার্থে তা অবিলম্বে কার্যকর হয়েছে বলে জানানো হয়।

ইসি সূত্রে জানা গেছে, মাঠ পর্যায়ে একই পদে দীর্ঘদিন ধরে কর্মরত কর্মকর্তাদের ধীরে ধীরে বদলি করা হচ্ছে। নির্বাচনের আগে মাঠ প্রশাসনে নিরপেক্ষতা ও দক্ষতা নিশ্চিত করতেই এই রদবদল প্রক্রিয়া শুরু হয়েছে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা করা হবে আর ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তফসিল ঘোষণার পর প্রশাসনেও বড় পরিসরে রদবদল আসবে বলে কমিশনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে।

ইসি বলছে, নির্বাচন ঘিরে মাঠ প্রশাসনকে আরও সক্রিয় ও নিরপেক্ষ রাখতে এই বদলিগুলো নির্বাচন ব্যবস্থার নিয়মিত প্রক্রিয়ার অংশ।

ট্যাগস :

আরও পড়ুন

সর্বশেষ প্রকাশিত

ইউটিউবে সাবস্ক্রাইব করুন

সম্পাদক: নূরুল আসাদ
প্রকাশক: নাঈম আহমেদ

Copyright © 2025. All Right Reserved.