শুক্রবার, ৬ মার্চ, ২০২৬,
২১ ফাল্গুন, ১৪৩২, ১৬ রমজান, ১৪৪৭

সর্বশেষ প্রকাশিত

Copyright © 2025. All Right Reserved.

সন্ত্রাসের বিরুদ্ধে আমার অবস্থান থাকবে কঠোর: ফখরুল ইসলাম

Share It:

নেয়ামত উল্যাহ তারিফ
মানুষ সভ্য প্রাণী। সভ্যতার ঊষালগ্ন থেকেই সৃষ্টি কূলের সেরা জীব মানুষ শান্তি প্রিয়। প্রতিটি মানুষের জান ও মালের নিরাপত্তা লাভের নিশ্চয়তা থাকাটা খুব জরুরি। কিন্তু দুঃখজনক হলেও সত্য কখনো সখনো সেই নিরাপত্তা বিঘ্নিত হয় সন্ত্রাস-চাঁদাবাজদের কারণে। ফলে সব রকমের উন্নয়ন-অগ্রযাত্রা থমকে যায় কিংবা গতি হারায়। একটি সুখি সমৃদ্ধ দেশের জন্য সন্ত্রাস নিশ্চয় অন্তরায়। সন্ত্রাস নির্মূলে রাজনৈতিক নেতাদের দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা থাকাটা প্রয়োজন।

এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নোয়াখালী (কোম্পানীগঞ্জ ও কবিরহাট) ৫ আসনের গণমানুষের নেতা ফখরুল ইসলাম বলেন, বিভিন্ন সময়ে বাংলাদেশ সন্ত্রাসের ভয়াবহতম রূপগুলো দেখেছে। আগামীতে সেই ভয়ঙ্কর রূপ যেন আর দেখতে না হয়, বিশেষ করে আমাদের কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় সে লক্ষ্যে আমি সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবো। আমার আন্তরিক আকাক্সক্ষা, যা অতীতে সন্ত্রাস কার্যক্রম ঘটেছে সেখানেই সমাপ্তি ঘটুক, আর যেন এমন ভয়াবহ সন্ত্রাসী ঘটনার মুখোমুখি হতে না হয়।

নোয়াখালী জেলা বিএনপি’র সদস্য ফখরুল ইসলাম আরও বলেন সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ প্রভৃতি অব্যাহত থাকলে নিশ্চয়ই জনজীবন দুর্বিষহ হয়ে উঠবে। আমি চাই প্রতিটি মানুষ তার জীবনের এবং সম্পদের নিরাপত্তা লাভ করুক। আর এই জন্য রাজনীতিতে সততার চর্চা খুব বেশি প্রয়োজন।

ফখরুল ইসলাম আরও বলেন, ব্যক্তি কিংবা রাষ্ট্রের উন্নয়নের জন্য যথেষ্ট পরিমাণে জীবন ও সম্পদের নিরাপত্তা, সামাজিক শান্তি, গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা প্রভৃতি বড় কারণ। সন্ত্রাসী কার্যকলাপ কঠোর হস্তে দমন করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব অত্যধিক। নির্দ্বিধায় মানতেই হবে, প্রকৃতপক্ষে আইনের শাসন প্রতিষ্ঠা হলে একটি দেশ সুখি সমৃদ্ধ হয়। ফখরুল আরও বলেন আমি অতীতে নৈতিক আদর্শের চর্চা করেছি ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ এবং সন্ত্রাসের বিরুদ্ধে আমার অবস্থান থাকবে কঠোর।

ট্যাগস :

আরও পড়ুন

সর্বশেষ প্রকাশিত

ইউটিউবে সাবস্ক্রাইব করুন

সম্পাদক: নূরুল আসাদ
প্রকাশক: নাঈম আহমেদ

Copyright © 2025. All Right Reserved.